প্রেম — ২৫১

গীতবিতান

রোদনভরা এ বসন্ত সখী, কখনো আসে নি বুঝি আগে।মোর বিরহবেদনা রাঙালো কিংশুকরক্তিমরাগে।কুঞ্জদ্বারে বনমল্লিকা সেজেছে পরিয়া নব পত্রালিকা,সারা দিন-রজনী অনিমিখা কার পথ চেয়ে জাগে।দক্ষিণসমীরে দূর গগনে একেলা বিরহী গাহে বুঝি গো।কুঞ্জবনে মোর মুকুল যত আবরণবন্ধন ছিঁড়িতে চাহে।আমি এ প্রাণের রুদ্ধ দ্বারে ব্যাকুল কর হানি বারে বারে—দেওয়া হল না যে আপনারে এই ব্যথা মনে লাগে।

Comments

Loading comments…