প্রেম — ২৫৫
গীতবিতান
বনে যদি ফুটল কুসুম নেই কেন সেই পাখি।কোন্ সুদূরের আকাশ হতে আনব তারে ডাকি।হাওয়ায় হাওয়ায় মাতন জাগে, পাতায় পাতায় নাচন লাগে গো—এমন মধুর গানের বেলায় সেই শুধু বয় বাকি।উদাস-করা হৃদয়-হরা না জানি কোন্ ডাকেসাগর-পারের বনের ধারে কে ভুলালো তাকে।আমার হেথায় ফাগুন বৃথায় বারে বারে ডাকে যে তায় গো—এমন বাতের ব্যাকুল ব্যথায় কেন সে দেয় ফাঁকি।
Comments
Loading comments…