প্রেম — ২৫৭
গীতবিতান
আমার জ্বলে নি আলো অন্ধকারেদাও না সাড়া কি তাই বারে বারে।তোমার বাঁশি আমার বাজে বুকে কঠিন দুখে, গভীর সুখে—যে জানে না পথ কাঁদাও তারে।চেয়ে রই রাতের আকাশ-পানে,মন যে কী চায় তা মনই জানে।আশা জাগে কেন অকারণে আমার মনে ক্ষণে ক্ষণে,ব্যথার টানে তোমায় আনবে দ্বারে।
Comments
Loading comments…