প্রেম — ২৬৪

গীতবিতান

প্রভাত-আলোরে মোর কাঁদায়ে গেলেমিলনমালার ডোর ছিঁড়িয়া ফেলে।পড়ে যা রহিল পিছে সব হয়ে গেল মিছে,বসে আছি দূর-পানে নয়ন মেলে।একে একে ধূলি হতে কুড়ায়ে মরিযে ফুল বিদায়পথে পড়িছে ঝরি।ভাবি নি রবে না লেশ সে দিনের অবশেষ—কাটিল ফাগুনবেলা কী খেলা খেলে।

Comments

Loading comments…