প্রেম — ২৬৫
গীতবিতান
নাই যদি বা এলে তুমি এড়িয়ে যাবে তাই ব’লে?অন্তরেতে নাই কি তুমি সামনে আমার নাই র’লে।মন যে আছে তোমায় মিশে, আমায় তবে ছাড়বে কিসে—প্রেম কি আমার হারায় দিশে অভিমানে যাই ব’লে।বিরহ মোর হোক-না অকূল, সেই বিরহের সরোবরেমিলনকমল উঠছে দুলে অশ্রুজলের ঢেউয়ের ’পরে।তবু তৃষায় মরে আঁখি, তোমার লাগি চেয়ে থাকি—চোখের ’পরে পাব না কি বুকের ’পরে পাই ব’লে।
Comments
Loading comments…