প্রেম — ২৬৭

গীতবিতান

সে যে পাশে এসে বসেছিল, তবু জাগি নি।কী ঘুম তোরে পেয়েছিল হতভাগিনি।এসেছিল নীরব রাতে, বীণাখানি ছিল হাতে—স্বপন-মাঝে বাজিয়ে গেল গভীর রাগিণী।জেগে দেখি দখিন-হাওয়া, পাগল করিয়াগন্ধ তাহার ভেসে বেড়ায় আঁধার ভরিয়া।কেন আমার রজনী যায়, কাছে পেয়ে কাছে না পায়—কেন গো তার মালার পরশ বুকে লাগে নি।

Comments

Loading comments…