প্রেম — ২৭৩

গীতবিতান

দিন পরে যায় দিন, বসি পথপাশেগান পরে গাই গান বসন্তবাতাসে।ফুরাতে চায় না বেলা, তাই সুর গেঁথে খেলা-রাগিণীর মরীচিকা স্বপ্নের আভাসে।দিন পরে যায় দিন, নাই তব দেখা।গান পরে গাই গান, রই বসে একা।সুর থেমে যায় পাছে তাই নাহি আস কাছে—ভালোবাসা ব্যথা দেয় যারে ভালোবাসে।

Comments

Loading comments…