প্রেম — ২৭৪

গীতবিতান

আমার ভুবন তো আজ হল কাঙাল, কিছু তো নাই বাকি,ওগো নিঠুর, দেখতে পেলে তা কি।তার সব ঝরেছে, সব মরেছে, জীর্ণ বসন ওই পরেছে—প্রেমের দানে নগ্ন প্রাণের লজ্জা দেহো ঢাকি।কুঞ্জে তাহার গান যা ছিল কোথায় গেল ভাসি।এবার তাহার শূন্য হিয়ায় বাজাও তোমার বাঁশি।তার দীপের আলো কে নিভালো, তারে তুমি জ্বালো জ্বালো—আমার আপন আঁধার আমার আঁখিরে দেয় ফাঁকি।

Comments

Loading comments…