প্রেম — ২৭৫

গীতবিতান

যখন এসেছিলে অন্ধকারেচাঁদ ওঠে নি সিন্ধুপারে।হে অজানা, তোমায় তবে জেনেছিলেম অনুভবে—গানে তোমার পরশখানি বেজেছিল প্রাণের তারে।তুমি গেলে যখন একলা চলেচাঁদ উঠেছে রাতের কোলে।তখন দেখি, পথের কাছে মালা তোমার পড়ে আছে—বুঝেছিলেম অনুমানে এ কণ্ঠহার দিলে কারে।

Comments

Loading comments…