প্রেম — ২৯৪

গীতবিতান

আমার একটি কথা বাঁশি জানে, বাঁশিই জানে।ভরে রইল বুকের তলা, কারো কাছে হয় নি বলা,কেবল বলে গেলেম বাঁশির কানে কানে।আমার চোখে ঘুম ছিল না গভীর রাতে,চেয়ে ছিলেম চেয়ে থাকা তারার সাথে।এমনি গেল সারা রাতি, পাই নি আমার জাগার সাথি—বাঁশিটিরে জাগিয়ে গেলেম গানে গানে।

Comments

Loading comments…