প্রেম — ২৯৫

গীতবিতান

ও দেখা দিয়ে যে চলে গেল ও চুপিচুপি কী বলে গেল।যেতে যেতে গো, কাননেতে গো ও কত যে ফুল দ’লে গেল।মনে মনে কী ভাবে কে জানে, মেতে আছে ও যেন কী গানে,নয়ন হানে আকাশ-পানে— চাঁদের হিয়া গ’লে গেল।ও পায়ে পায়ে যে বাজায়ে চলে বীণার ধ্বনি তৃণের দলে।কে জানে কারে ভালো কি বাসে, বুঝিতে নারি কাঁদে কি হাসে,জানি নে ও কি ফিরিয়া আসে— জানি নে ও কি ছ’লে গেল।

Comments

Loading comments…