প্রেম — ২৯৬

গীতবিতান

কেন সারা দিন ধীরে ধীরেবালু নিয়ে শুধু খেলো তীরে।

চলে গেল বেলা, রেখে মিছে খেলাঝাঁপ দিয়ে পড়ো কালো নীরে।অকূল ছানিয়ে যা পাও তা নিয়েহেসে কেঁদে চলো ঘরে ফিরে।নাহি জানি মনে কী বাসিয়াপথে বসে আছে কে আসিয়া।কী কুসুমবাসে ফাগুনবাতাসেহৃদয় দিতেছে উদাসিয়া।চল্ ওরে এই খ্যাপা বাতাসেইসাথে নিয়ে সেই উদাসীরে

Comments

Loading comments…