প্রেম — ৩০৮

গীতবিতান

যে দিন সকল মুকুল গেল ঝরেআমায় ডাকলে কেন গো, এমন করে।যেতে হবে যে পথ বেয়ে শুকনো পাতা আছে ছেয়ে,হাতে আমার শূন্য ডালা কী ফুল দিয়ে দেবো ভরে।গানহারা মোর হৃদয়তলেতোমার ব্যাকুল বাঁশি কী যে বলে।নেই আয়োজন, নেই মম ধন, নেই আভরণ, নেই আবরণ—রিক্ত বাহু এই তো আমার বাঁধবে তোমায় বাহুডোরে।

Comments

Loading comments…