প্রেম — ৩০৯
গীতবিতান
আমায় থাকতে দে-না আপন-মনে।সেই চরণের পরশখানি মনে পড়ে ক্ষণে ক্ষণে।কথার পাকে কাজের ঘোরে ভুলিয়ে রাখে কে আর মোরে,তার স্মরণের বরণমালা গাঁথি বসে গোপন কোণে।এই-যে ব্যথার রতনখানি আমার বুকে দিল আনিএই নিয়ে আজ দিনের শেষে একা চলি তার উদ্দেশে।নয়নজলে সামনে দাঁড়াই, তারে সাজাই তারি ধনে।
Comments
Loading comments…