প্রেম — ৩১

গীতবিতান

আমার পরান লয়ে কী খেলা খেলাবে ওগোপরানপ্রিয়।কোথা হতে ভেসে কূলে লেগেছে চরণমূলেতুলে দেখিয়ো।এ নহে গো তৃণদল, ভেসে আসা ফুলফল—এ যে ব্যথাভরা মন মনে রাখিয়ো।কেন আসে কেন যায় কেহ না জানে।কে আসে কাহার পাশে কিসের টানেরাখ যদি ভালোবেসে চিরপ্রাণ পাইবে সে,ফেলে যদি যাও তবে বাঁচিবে কি ও।

Comments

Loading comments…