প্রেম — ৩১২

গীতবিতান

সখী, বহে গেল বেলা, শুধু হাসিখেলা এ কি আর ভালো লাগে।আকুল তিয়াষ, প্রেমের পিয়াস, প্রাণে কেন নাহি জাগে।কবে আর হবে থাকিতে জীবন আঁখিতে আঁখিতে মদির মিলন—মধুর হুতাশে মধুর দহন নিতি-নব অনুরাগে।তরল কোমল নয়নের জল, নয়নে উঠিবে ভাসি,সে বিষাদনীরে নিবে যাবে ধীরে প্রখর চপল হাসি।উদাস নিশ্বাস আকুলি উঠিবে, আশানিরাশায় পরান টুটিবে—মরমের আলো কপোলে ফুটিবে শরম-অরুণরাগে।

Comments

Loading comments…