প্রেম — ৩১৩

গীতবিতান

ওলো রেখে দে সখী রেখে দে, মিছে কথা ভালোবাসা।সুখের বেদনা, সোহাগযাতনা, বুঝিতে পারি না ভাষা।ফুলের বাঁধন, সাধের কাঁদন, পরান সঁপিতে প্রাণের সাধন,লহো-লহো ব’লে পরে আরাধন— পরের চরণে আশা।তিলেক দরশ পরশ মাগিয়া বরষ বরষ কাতরে জাগিয়াপরের মুখের হাসির লাগিয়া অশ্রুসাগরে ভাসা—জীবনের সুখ খুঁজিবারে গিয়া জীবনের সুখ নাশা।

Comments

Loading comments…