প্রেম — ৩৩

গীতবিতান

আমারে করো তোমার বীণা, লহো গো লহো তুলে।উঠিবে বাজি তন্ত্রীরাজি মোহন অঙ্গুলে।কোমল তব কমলকরে, পরশ করো পরান-’পরে,উঠিবে হিয়া গুঞ্জরিয়া তব শ্রবণমূলে।কখনো সুখে কখনো দুখে কাঁদিবে চাহি তোমার মুখে,চরণে পড়ি রবে নীরবে রহিবে যবে ভুলে।কেহ না জানে কী নব তানে উঠিবে গীত শূন্য-পানে,আনন্দের বারতা যাবে অনন্তের কূলে।

Comments

Loading comments…