প্রেম — ৩৪৬
গীতবিতান
দ্বারে কেন দিলে নাড়া ওগো মালিনী!কার কাছে পাবে সাড়া ওগো মালিনী।তুমি তো তুলেছ ফুল, গেঁথেছ মালা, আমার আঁধার ঘরে লেগেছে তালা।খুঁজে তো পাই নি পথ, দীপ জ্বালি নি।ওই দেখো গোধূলির ক্ষীণ আলোতেদিনের শেষের সোনা ডোবে কালোতে।আঁধার নিবিড় হলে আসিয়ো পাশে, যখন দূরের আলো জ্বালে আকাশেঅসীম পথের রাতি দীপশালিনী।
Comments
Loading comments…