প্রেম — ৩৫৬
গীতবিতান
সখা, আপন মন নিয়ে কাঁদিয়ে মরি, পরের মন নিয়ে কী হবে।আপন মন যদি বুঝিতে নারি, পরের মন বুঝে কে কবে।অবোধ মন লয়ে ফিরি ভবে, বাসনা কাঁদে প্রাণে হা-হা-রবে—এ মন দিতে চাও দিয়ে ফেলো, কেন গো নিতে চাও মন তবে।স্বপনসম সব জানিয়ো মনে, তোমার কেহ নাই এ ত্রিভুবনে—যে জন ফিরিতেছে আপন আশে তুমি ফিরিছ কেন তাহার পাশে।নয়ন মেলি শুধু দেখে যাও, হৃদয় দিয়ে শুধু শান্তি পাও—তোমারে মুখ তুলে চাহে না যে, থাক্ সে আপনার গরবে।
Comments
Loading comments…