প্রেম — ৩৫৯

গীতবিতান

যেয়ো না, যেয়ো না ফিরে।দাঁড়াও বারেক, দাঁড়াও হৃদয়-আসনে।চঞ্চল সমীরসম ফিরিছ কেন কুসুমে কুসুমে, কাননে কাননে।তোমায় ধরিতে চাহি, ধরিতে পারি নে, তুমি গঠিত যেন স্বপনে—এসো হে, তোমারে বারেক দেখি ভরিয়ে আঁখি, ধরিয়ে রাখি যতনে।প্রাণের মাঝে তোমারে ঢাকিব, ফুলের পাশে বাঁধিয়ে রাখিব—তুমি দিবসনিশি রহিবে মিশি কোমল প্রেমশয়নে।

Comments

Loading comments…