প্রেম — ৩৬০

গীতবিতান

কাছে আছে দেখিতে না পাও।তুমি কাহার সন্ধানে দূরে যাও|মনের মতো কারে খুঁজে মরো,সেকি আছে ভুবনে—সে যে রয়েছে মনে।ওগো, মনের মতো সেই তো হবেতুমি শুভক্ষণে যাহার পানে চাও।তোমার আপনার যে জন দেখিলে না তারেতুমি যাবে কার দ্বারে।যারে চাবে তারে পাবে না,যে মন তোমার আছে যাবে তাও।

Comments

Loading comments…