প্রেম — ৩৬২

গীতবিতান

পথহারা তুমি পথিক যেন গো সুখের কাননেওগো যাও, কোথা যাও।সুখে ঢলঢল বিবশ বিভল পাগল নয়নেতুমি চাও, কারে চাও।কোথা গেছে তব উদাস হৃদয়, কোথা পড়ে আছে ধরণী।মায়ার তরণী বাহিয়া যেন গো মায়াপুরী-পানে ধাও—কোন্ মায়াপুরী-পানে ধাও।

Comments

Loading comments…