প্রেম — ৩৭২

গীতবিতান

বনে এমন ফুল ফুটেছে,মান ক’রে থাকা আজ কি সাজে।মান অভিমান ভাসিয়ে দিয়েচলল চলল কুঞ্জমাঝে।আজ কোকিলে গেয়েছে কুহু মূহুর্‌মূহু,কাননে ওই বাঁশি বাজে।মান ক’রে থাকা আর কি সাজে।আজ মধুরে মিশাবি মধু, পরানবঁধুচাঁদের আলোয় ওই বিরাজে।মান ক’রে থাকা য়াজ কি সাজে।

Comments

Loading comments…