প্রেম — ৩৭৪

গীতবিতান

আজ যেমন ক’রে গাইছে আকাশ তেমনি ক’রে গাও গো।আজ যেমন ক’রে চাইছে আকাশ তেমনি ক’রে চাও গো।আজ হাওয়া যেমন পাতায় পাতায় মর্মরিয়া বনকে কাঁদায়,তেমনি আমার বুকের মাঝে কাঁদিয়া কাঁদাও গো।

Comments

Loading comments…