প্রেম — ৩৭৫
গীতবিতান
যৌবনসরসীনীরে মিলনশতদল।কোন্ চঞ্চল বন্যায় টলোমল টলোমল।শরমরক্তরাগে তার গোপন স্বপ্ন জাগে,তারি গন্ধকেশর-মাঝেএক বিন্দু নয়নজল।ধীরে বও ধীরে বও, সমীরণ,সবেদন পরশন।শঙ্কিত চিত্ত মোর পাছে ভাঙে বৃন্তডোর—তাই অকারণ করুণায় মোর আঁখি করে ছলোছল।

Comments
Loading comments…