প্রেম — ৩৯০

গীতবিতান

হল না লো, হল না, সই, হায়—মরমে মরমে লুকানো রহিল, বলা হল না।বলি বলি বলি তারে কত মনে করিনু—হল না লো, হল না সই।না কিছু কহিল, চাহিয়া রহিল,গেল সে চলিয়া, আর সে ফিরিল না।ফিরাব ফিরাব ব’লে কত মনে করিনু—হল না লো, হল না সই।

Comments

Loading comments…