প্রেম — ৩৯২

গীতবিতান

কেহ কারো মন বুঝে না, কাছে এসে সরে যায়।সোহাগের হাসিটি কেন চোখের জলে মরে যায়।বাতাস যখন কেঁদে গেল প্রাণ খুলে ফুল ফুটিল না,সাঁঝের বেলা একাকিনী কেন রে ফুল ঝরে যায়।মুখের পানে চেয়ে দেখো, আঁখিতে মিলাও আঁখি—মধুর প্রাণের কথা প্রাণেতে রেখো না ঢাকি।এ রজনী রহিবে না, আর কথা হইবে না—প্রভাতে রহিবে শুধু হৃদয়ের হায়-হায়।

Comments

Loading comments…