প্রেম — ৪
গীতবিতান
যে ছায়ারে ধরব বলে করেছিলেম পণআজ সে মেনে নিল আমার গানেরই বন্ধন॥আকাশে যার পরশ মিলায় শরতমেঘের ক্ষণিক লীলায়আপন সুরে আজ শুনি তার নূপুরগুঞ্জন॥অলস দিনের হাওয়ায়গন্ধখানি মেলে যেত গােপন আসা-যাওয়ায়।আজ শরতের ছায়ানটে মাের রাগিণীর মিলন ঘটে,সেই মিলনের তালে তালে বাজায় সে কঙ্কণ॥
Comments
Loading comments…