প্রেম — ৪৭
গীতবিতান
আমি যে আর সইতে পারি নে।সুরে বাজে মনের মাঝে গো, কথা দিয়ে কইতে পারি নে।হৃদয়লতা নুয়ে পড়ে ব্যথাভরা ফুলের ভরে গো,আমি সে আর বইতে পারি নে।আজি আমার নিবিড় অন্তরেকী হাওয়াতে কাঁপিয়ে দিল গো পুলক-লাগা আকুল মর্মরে।কোন্ গুণী আজ উদাস প্রাতে মীড় দিয়েছে কোন্ বীণাতে গো—ঘরে যে আর রইতে পারি নে।
Comments
Loading comments…