প্রেম — ৪৮
গীতবিতান
আমার নয়ন তব নয়নের নিবিড় ছায়ায়মনের কথার কুসুমকোৱক খোঁজে।সেথায় কখন অগম গোপন গহন মায়ায়পথ হারাইল ও যে।আতুর দিঠিতে তথায় সে নীরবেরে—নিভৃত বাণীর সন্ধান নাই যে রে;
অজানার মাঝে অবুঝের মতো ফেরেঅশ্রুধারায় মজে।আমার হৃদয়ে যে কথা লুকানো তার আভাষণফেলে কভু ছায়া তোমার হৃদয়তলে?দুয়ারে এঁকেছি রক্ত রেখায় পদ্ম-আসন,সে তোমারে কিছু বলে?তব কুঞ্জের পথ দিয়ে যেতে যেতেবাতাসে বাতাসে ব্যথা দিই মোর পেতে—বাঁশি কী আশায় ভাষা দেয় আকাশেতেসে কি কেহ নাহি বোঝে।
Comments
Loading comments…