প্রেম — ৫
গীতবিতান
গানগুলি মাের শৈবালেরই দল—ওরা বন্যাধারায় পথ যে হারায়উদ্দাম চঞ্চল॥ওরা কেনই আসে যায় বা চলে, অকারণের হাওয়ায় দোলে—চিহ্ন কিছুই যায় না রেখে, পায় না কোন ফল॥ওদের সাধন তাে নাই, কিছু সাধন তো নাই,ওদের বাঁধন তাে নাই, কোনাে বাঁধন তো নাই।উদাস ওরা উদাস করে গৃহহারা পথের স্বরে,ভুলে-যাওয়ার স্রোতের ’পরে করে টলােমল॥
Comments
Loading comments…