প্রেম — ৫১

গীতবিতান

এখনো কেন সময় নাহি হল, নাম-না-জানা অতিথি—আঘাত হানিলে না দুয়ারে, কহিলে না ‘দ্বার খোলো’।

হাজার লোকের মাঝে রয়েছি একেলা যে—এসো,আমার হঠাৎ-আলো, পরান চমকি তোলো।আঁধার বাধা আমার ঘরে, জানি না কঁদি কাহার তরে।চরণসেবার সাধনা আনো, সকল দেবার বেদনা আনো—নবীন প্রাণের জাগরমন্ত্র কানে কানে বোলো।

Comments

Loading comments…