প্রেম — ৫৩
গীতবিতান
আমি চাহিতে এসেছি শুধু একখানি মালাতব নব প্রভাতের নবীন-শিশির-ঢালা।হেরো শরমে-জড়িত কত-না গোলাপ কত-না গরবি করবী,ওগো, কতনা কুসুম ফুটেছে তোমার মালঞ্চ করি আলা।ওগো, অমল শরত-শীতল-সমীর বহিছে তোমারি কেশে,ওগো, কিশোর-অরুণ-কিরণ তোমার অধরে পড়েছে এসে।তব অঞ্চল হতে বনপথে ফুল যেতেছে পড়িয়া ঝরিয়া—ওগো, অনেক কুন্দ অনেক শেফালি ভরেছে তোমার ডালা।
Comments
Loading comments…