প্রেম — ৫৯
গীতবিতান
মরি লো মরি, আমায় বাঁশিতে ডেকেছে কে।ভেবেছিলেম ঘরে রব, কোথাও যাব না—ওই-যে বাহিরে বাজিল বাঁশি, বলো কী করি।শুনেছি কোন্ কুঞ্জবনে যমুনাতীরেসাঁঝের বেলায় বাজে বাঁশি ধীর সমীরে—ওগো, তোরা জানিস যদি আমায় পথ বলে দে।দেখি গে তার মুখের হাসি,তারে ফুলের মালা পরিয়ে আসি,তারে বলে আসি তোমার বাঁশিআমার প্রাণে বেজেছে’।
Comments
Loading comments…