প্রেম — ৬

গীতবিতান

তোমায় গান শোনাব তাই তো আমায় জাগিয়ে রাখওগো ঘুম-ভাঙানিয়া।

বুকে চমক দিয়ে তাই তো ডাক’ওগো দুখজাগানিয়া॥এল আঁধার ঘিরে, পাখি এল নীড়ে,তরী এল তীরে—শুধু আমার হিয়া বিরাম পায় নাকোওগো দুখজাগানিয়া॥আমার কাজের মাঝে মাঝেকান্নাহাসির দোলা তুমি থামতে দিলে না যে।আমায় পরশ ক’রে প্রাণ সুধায় ভ’রেতুমি যাও যে সরে—বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকওগো দুখজাগানিয়া॥

Comments

Loading comments…