প্রেম — ৬১

গীতবিতান

সখী, প্রতিদিন হায় এসে ফিরে যায় কে।তারে আমার মাথার একটি কুসুম দে।যদি শুধায় কে দিল কোন্ ফুলকাননেমোর শপথ, আমার নামটি বলিস নে।

সখী, সে আসি ধুলায় বসে যে তরুর তলেসেথা আসন বিছায়ে রাখিস বকুলদলে।সে যে করুণা লাগায় সকরুণ নয়নে—যেন কী বলিতে চায়, না বলিয়া যায় সে।

Comments

Loading comments…