প্রেম — ৬৪
গীতবিতান
এসো আমার ঘরে।বাহির হয়ে এসো তুমি যে আছ অন্তরে।স্বপনদুয়ার খুলে এসো অরুণ-আলোকেমুগ্ধ এ চোখে।
ক্ষণকালের আভাস হতে চিরকালের তরে এসো আমার ঘরে।দুঃখসুখের দোলে এসো, প্রাণের হিল্লোলে এসো।ছিলে আশার অরূপ বাণী ফাগুনবাতাসেবনের আকুল নিশ্বাসে—এবার ফুলের প্রফুল্ল রূপ এসো বুকের ’পরে।
Comments
Loading comments…