প্রেম — ৬৫
গীতবিতান
ঘুমের ঘন গহন হতে যেমন আসে স্বপ্নতেমনি উঠে এসো এসো।শমীশাখার বক্ষ হতে যেমন জ্বলে অগ্নিতেমনি তুমি এসো এসো।ঈশানকোণে কালো মেঘের নিষেধ বিদারিযেমন আসে সহসা বিদ্যুৎতেমনি তুমি চমক হানি এসো হৃদয়তলে—এসো তুমি, এসো তুমি, এসো এসো।আঁধার যবে পাঠায় ডাক মৌন ইশারায়যেমন আসে কালপুরুষ সন্ধ্যাকাশেতেমনি তুমি এসো, তুমি এসো এসো।সুদূর হিমগিরির শিখরেমন্ত্র যবে প্রেরণ করে তাপস বৈশাখপ্রখর তাপে কঠিন ঘন তুষার গলায়ে,বন্যাধারা যেমন নেমে আসে,তেমনি তুমি এসো, তুমি এসো এসো।
Comments
Loading comments…