প্রেম — ৭
গীতবিতান
গানের ডালি ভরে দে গাে উষার কোলে—আয় গাে তােরা, আয় গাে তােরা, আয় গাে চলে॥চাঁপার কলি চাঁপার গাছে সুরের আশায় চেয়ে আছে,কান পেতেছে নতুন পাতা গাইবি ব’লে॥কমলবরণ গগন-মাঝেকমলচরণ ওই বিরাজে।ওইখানে তাের সুর ভেসে যাক, নবীন প্রাণের ওই দেশে যাক,ওই যেখানে সােনার আলাের দুয়ার খােলে॥
Comments
Loading comments…