প্রেম — ৭৩

গীতবিতান

অনেক কথা বলেছিলেম কবে তোমার কানে কানেকত নিশীথ-অন্ধকারে, কত গোপন গানে গানে।সে কি তোমার মনে আছে তাই শুধাতে এলেম কাছে—রাতের বুকের মাঝে তারা মিলিয়ে আছে সকল খানে।ঘুম ভেঙে তাই শুনি যবে দীপ-নেভা মোর বাতায়নেস্বপ্নে-পাওয়া বাদল-হাওয়া ছুটে আসে ক্ষণে ক্ষণে—বৃষ্টিধারার ঝরোঝরে ঝাউবাগানের মরোমরেভিজে মাটির গন্ধে হঠাৎ সেই কথা সব মনে আনে।

Comments

Loading comments…