প্রেম — ৭৭

গীতবিতান

চপল তব নবীন আঁখি দুটিসহসা যত বাঁধন হতে আমারে দিল ছুটি।হৃদয় মম আকাশে গেল খুলি,সুদূরবনগন্ধ আসি করিল কোলাকুলি।ঘাসের ছোঁওয়া নিভৃত তরুছায়েচুপিচুপি কী করুণ কথা কহিল সারা গায়ে।আমের বোল, ঝাউয়ের দোল, ঢেউয়ের লুটোপুটি—বুকের কাছে সবাই এল জুটি।

Comments

Loading comments…