প্রেম — ৮
গীতবিতান
ওরে আমার হৃদয় আমার, কখন তোরে প্রভাতকালেদীপের মতো গানের স্রোতে কে ভাসালে।যেন রে তুই হঠাৎ বেঁকে শুকনো ডাঙায় যাস নে ঠেকে,জড়াস নে শৈবালের জালে॥
তীর যে হোথা স্থির রয়েছে, ঘরের প্রদীপ সেই জ্বালালো—অচল রহে তাহার আলো।গানের প্রদীপ তুই যে গানে চলবি ছুটে অকূল-পানেচপল ঢেউয়ের আকুল তালে॥
Comments
Loading comments…