প্রেম — ৮৭

গীতবিতান

যা ছিল কালো-ধলো তোমার রঙে রঙে রাঙা হল।যেমন রাঙাবরন তোমার চরণ তার সনে আর ভেদ না র’ল।রাঙা হল বসন-ভূষণ, রাঙা হল শয়ন-স্বপন—মন হল কেমন দেখ্ রে, যেমন রাঙা কমল টলোমলো।

Comments

Loading comments…