প্রেম — ৯৫
গীতবিতান
তুমি একটু কেবল বসতে দিয়ো কাছেআমায় শুধু ক্ষণেক-তরে।আজি হাতে আমার যা-কিছু কাজ আছেআমি সাঙ্গ করব পরে।না চাহিলে তোমার মুখপানেহৃদয় আমার বিরাম নাহি জানে,কাজের মাঝে ঘুরে বেড়াই যতফিরি কুলহারা সাগরে।বসন্ত আজ উচ্ছ্বাসে নিশ্বাসেএল আমার বাতায়নে।অলস ভ্রমর গুঞ্জরিয়া আসে,ফেরে কুঞ্জের প্রাঙ্গণে।আজকে শুধু একান্তে আসীনচোখে চোখে চেয়ে থাকার দিন,আজকে জীবন-সমর্পণের গানগাব নীরব অবসরে।
Comments
Loading comments…