বিচিত্র — ১০

গীতবিতান

মধুর মধুর ধ্বনি বাজেহৃদয়কমলবনমাঝে।নিভৃতবাসিনী বীণাপাণি অমৃতমুরতিমতী বাণীহিরণকিরণ ছবিখানি— পরানের কোথা সে বিরাজে।মধুঋতু জাগে দিবানিশি পিককুহরিত দিশি দিশি।মানসমধুপ পদতলে মুরছি পড়িছে পরিমলে।এসো দেবী, এসো এ আলোকে একবার তোরে হেরি চোখে—গোপনে থেকো না মনোলোকে ছায়াময় মায়াময় সাজে।

Comments

Loading comments…