বিচিত্র — ১০২

গীতবিতান

হায় হায় রে হায় পরবাসী,হায় গৃহছাড়া উদাসী।অন্ধ অদৃষ্টের আহ্বানেকোথা অজানা অকূলে চলেছিস ভাসি।শুনিতে কি পাস দূর আকাশে কোন্ বাতাসেসর্বনাশার বাঁশি—ওরে, নির্মম ব্যাধ যে গাঁথে মরণের ফাঁসি।রঙিন মেঘের তলে গোপন অশ্রুজলেবিধাতার দারুণ বিদ্রূপবজ্রেসঞ্চিত নীরব অট্টহাসি।

Comments

Loading comments…