বিচিত্র — ১০৬

গীতবিতান

চাহিয়া দেখো রসের স্রোতে রঙের খেলাখানি।চেয়ো না চেয়ো না তারে নিকটে নিতে টানি।

রাখিতে চাহ, বাঁধিতে চাহ যারে,আঁধারে তাহা মিলায় মিলায় বারে বারে—বাজিল যাহা প্রাণের বীণা-তারেসে তো কেবলই গান কেবলই বাণী।পরশ তার নাহি রে মেলে, নাহি রে পরিমাণ—দেবসভায় যে সুধা করে পান।নদীর স্রোতে, ফুলের বনে বনে,মাধুরী-মাখা হাসিতে আঁখিকোণে,সে সুধাটুকু পিয়ো আপন-মনে—মুক্তরূপে নিয়ো তাহারে জানি।

Comments

Loading comments…