বিচিত্র — ১০৭

গীতবিতান

রয় যে কাঙাল শূন্য হাতে, দিনের শেষেদেয় সে দেখা নিশীথরাতে স্বপনবেশে।আলোয় যারে মলিনমুখে মৌন দেখিআঁধার হলে আঁখিতে তার দীপ্তি একি—বরণমালা কে যে দোলায় তাহার কেশে।দিনের বীণায় যে ক্ষীণ তারে ছিল হেলাঝঙ্কারিয়া ওঠে যে তাই রাতের বেলা।তন্দ্রাহারা অন্ধকারের বিপুল গানেমন্দ্রি ওঠে সারা আকাশ কী আহ্বানে—তারার আলোয় কে চেয়ে রয় নির্নিমেষে।

Comments

Loading comments…