বিচিত্র — ১০৮
গীতবিতান
সে কোন্ পাগল যায় যায় পথে তোর, যায় চলে ওই একলা রাতে—তারে ডাকিস নে ডাকিস নে তোর আঙিনাতে।
সুদূর দেশের বাণী ও যে যায় যায় বলে, হায়, কে তা বোঝে—কী সুর বাজায় একতারাতে।কাল সকালে রইবে না রইবে না তো,বৃথাই কেন আসন পাতো।বাঁধন-ছেঁড়ার মহোৎসবেগান যে ওরে গাইতে হবেনবীন আলোর বন্দনাতে।
Comments
Loading comments…